মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল

কক্সবাজার প্রতিনিধি
২০ আগস্ট ২০২৬, ০২:১১আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:১১

সাড়ে আট ঘণ্টা পর সচল হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি সারানোর পর ওই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) সাজ্জাদুর রহমান।

এদিন সকাল ১১টার দিকে মহেশখালীর মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান জানিয়েছেন, সকালে ওই ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি সারাতে বাংলাদেশি প্রকৌশলীরা কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে প্রকৌশলীরা বিদ্যুৎকেন্দ্রের মেরামত করার পর বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হয়।

মাতারবাড়ী কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে ৬০০ মেগাওয়াট করে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন