যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ০০:৩০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০০:৩০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে সোহাগ হোসেন সোহেল (৩৫) নামে যুবদলের সাবেক এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় জামায়াত-শিবিরের বিরুদ্ধে গুলির অভিযোগ করেছে যুবদল।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহেল গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। তিনি ওই গ্রামের চৌকিদার বাড়ির মাহফুজ মিয়ার ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই চার বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরেন সোহেল। গত বুধবার দুপুরে পাশের আমানউল্লাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় রসুলপুর গ্রামের যুবদল কর্মী সুমনকে পথরোধ করে মারধর করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়।

এর জেরে রবিবার সন্ধ্যায় জামায়াত-শিবিরের নেতা ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে সোহেলকে বাড়িতে ঢুকে গুলি করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুবদল নেতা সোহেলকে বাড়িতে গুলি করে পালিয়ে যায়।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আবু তাহের। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনও নেতাকর্মী জড়িত নন।

বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, এলজির ছররা গুলিতে একজন আহত হয়েছেন। আঘাত তেমন গুরুতর নয়। রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
গুপ্ত বাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় বেইমান আখ্যা পেয়েছিল: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
খুলনায় খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম
খুলনায় খাদ্য কর্মকর্তাকে কুপিয়ে জখম
রাজধানীর দুই থানায় নতুন ওসি, সাবেকদের যেখানে বদলি করলো
রাজধানীর দুই থানায় নতুন ওসি, সাবেকদের যেখানে বদলি করলো
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী
সাবেক সমন্বয়কের ওপর যুবলীগের হামলা, একজোট হলো বিএনপি-জামায়াত ও বৈষম্যবিরোধী
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ৪ দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ৪ দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার