রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরসা সদস্য নিহত

টেকনাফ প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:৩৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৩৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে কথিত আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন এ তথ্য জানান।

এপিবিএন সূত্রে জানা গেছে, জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামে এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়। জুবায়েরের বাবার নাম রহমত উল্লাহ। তিনি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা ছিলেন।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কথিত আরসা ও আরএসও-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

ঘটনার পর ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/আরকে/
সম্পর্কিত
আসামে বন্যায় প্রাণহানি ৭৫: নিহতদের পরিবার পাবে ৯ লাখ রুপি
মার্কিন-সৌদির হামলায় নিহত ৮, নিন্দা জানিয়ে যা বললো ইরাকি পিএমএফ
ক্যান্টনমেন্ট থানা এলাকায় কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকায় এসেছেন ট্রাম্পের দুত সারজিও গোর 
ঢাকায় এসেছেন ট্রাম্পের দুত সারজিও গোর 
মাদারীপুরে জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
মাদারীপুরে জুলাই হত্যাযজ্ঞ: সাবেক এমপি গোলাপকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি
ফেসবুকের ‘গেম’-এ সাগরপথে ইতালি-গ্রিস, শীর্ষে বাংলাদেশ
ফেসবুকের ‘গেম’-এ সাগরপথে ইতালি-গ্রিস, শীর্ষে বাংলাদেশ
ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে হত্যা: দুই আসামির যাবজ্জীবন
ছিনতাইয়ের পর ব্যবসায়ীকে হত্যা: দুই আসামির যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন
ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেফতার হলো ডেভিড ইমন