চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুলাই ২০২৬, ১৪:৫১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৪:৫১

চলন্ত বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এই ব্যক্তির নাম জসিম। তার বাড়ি ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর এলাকায়।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে খাগড়াছড়িগামী একটি বাসে এ হেনস্তার ঘটনা ঘটে। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পেছনের আসনে বসা এক মধ্যবয়সী যাত্রী জসিম সিগারেট ফেলার অজুহাতে তার শরীর স্পর্শ করেন। তিনি ও বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেন ওই যাত্রী।

পরে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় সেই ব্যক্তিকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থী জানান, ফটিকছড়িতে এক বাসস্টপে যাত্রী নামানোর জন্য বাসটি থামে। সেসময় জসিম অটোরিকশায় ফটিকছড়ি পৌঁছে আবার বাসে ওঠেন এবং তার চুল ধরে টান দেওয়ার পাশাপাশি শারীরিক হেনস্থা ও হুমকি দেন। তখন যাত্রী, চালক ও হেলপারের সহায়তায় তাকে আটক করে ফটিকছড়ি থানায় পুলিশের হাতে তুলে দেন।

ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে জসিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
নারী চিকিৎসককে রুমে ডেকে অনৈতিক প্রস্তাব, হাসপাতাল তত্ত্বাবধায়ক বরখাস্ত
যৌন নিপীড়নের মামলায় ৩ শর্তে সেই ফয়সালের জামিন
আসছে যৌন হয়রানি প্রতিরোধ আইন, কী আছে এতে 
সর্বশেষ খবর
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
মার্কিন অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
‘এখনও অনেক পথ বাকি’, আন্দোলন প্রত্যাহারের পরের দিন অভিজিৎ দীপকে
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
বড় লক্ষ্য অর্জনে কি ধর্মেন্দ্র প্রধানকে বলির পাঁঠা বানালেন মোদি
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
নির্বাচনে হস্তক্ষেপের আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের ভিসা দিলো না ব্রাজিল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া