ইসলামী আন্দোলনের নেতা খুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২১ আগস্ট ২০২৬, ১২:১৮আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১২:১৮

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৯টায় বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় হামলার শিকার হন বুলবুল আহমেদ। স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে কুপিয়ে হত্যা করে। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।

বন্দর এলাকার এই অংশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। বুলবুল আহমেদ ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

/এএম/আইএএম/
সম্পর্কিত
প্রশাসনের উদাসীনতায় বুলবুলকে প্রাণ দিতে হলো: চরমোনাই পীর
যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যায় আটক ৯, অবরোধ তুলে নিলেন বিক্ষোভকারীরা
ইসলামী আন্দোলনের এমপির ভোট পেয়েছেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
চিকিৎসার পরও বিষণ্নতা কাটছে না কেন
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান