যশোরে পৌঁছেছে ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

যশোর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৯

যশোরে প্রথম ধাপে ৯ হাজার ৬শ’ ভায়াল বা ৯৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে।

রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বেক্সিমকো কোম্পানির ফ্রিজার ভ্যানযোগে ভ্যাকসিনগুলো এসে পৌঁছায়। এসময় সিভিল সার্জন শেখ আবু শাহীনের নেতৃত্বে ভ্যাকসিন গ্রহণ কমিটি ৮ কার্টনের ওই ভ্যাকসিনের চালানটি গ্রহণ করেন।

সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভ্যাকসিনগুলো জেলা ইপিআই স্টোরে উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের জন্যে ৬জন করে টিম গঠন করা হয়েছে। জেলার ১০টি কেন্দ্রে এ ভ্যাকসিন প্রদান করা হবে। ইউনিয়নেও একটি করে টিম গঠন করা হয়েছে। এছাড়া ১০টি রিজার্ভ টিম রাখা হয়েছে। সোমবার থেকে টিকা প্রদান প্রশিক্ষণ শুরু হবে। ৬ ফেব্রুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ করা হবে এবং সরকারের দেওয়া অগ্রাধিকার তালিকা অনুযায়ী ভ্যাকসিন প্রদান করা হবে।

এছাড়া ভ্যাকসিনের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায়ও মেডিক্যাল টিম প্রস্তুত থাকবে বলে জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী