নালিতাবাড়ী ও নকলা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

শেরপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০২:১৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০২:১৮

তৃতীয় ধাপের নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী ও নকলা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও হাফিজুর রহমান লিটনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার জানান, নালিতাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আবু বক্কর সিদ্দিক (নৌকা) ১২ হাজার ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক মেয়র মো. আনোয়ার হোসেন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৪২৩ ভোট।
নকলা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন (নৌকা ) ১২ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র অধ্যাপক মো. মিজানুর রহমান (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৯৫০ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী মো. এনামুল হক রিপন (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আনার (জগ) পেয়েছেন ৩২৬ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এই দুই পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোট শান্তিপূর্ণ করতে দুই পৌরসভায় ৩ শতাধিক করে পুলিশ, র‌্যাব, ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা