সরিষাবাড়ী পৌর নির্বাচন শনিবার

জামালপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ০২:৫৩আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০২:৫৩

রাত পোহালেই জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচন। পৌরসভার মোট ৪২ হাজার ৮৬৯ জন ভোটার ১৮টি ভোটকেন্দ্রের ১১৭টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন সংশ্লিষ্টদের তথ্যমতে, সরিষাবাড়ী পৌরসভায় এবার মোট ভোটারের মধ্যে ২১ হাজার ৩৯ জন পুরুষ আর ২১ হাজার ৮৩০ জন নারী ভোটার রয়েছেন।

পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মনির উদ্দিন নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও ধানের শীষের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফজলুল হক খান নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

৯টি ওয়ার্ডের মধ্যে ৮টিতে কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ৪ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় সাখাওয়াতুল আলম মুকুল নামে এক কাউন্সিলর প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছেন। অপরদিকে এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর তিনটি পদের বিপরীতে ১০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ দুই প্লাটুন বিজিবি সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা