৬৫ বছরের বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে না জার্মানি

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২১, ০০:১৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০০:১৩
image

জার্মানির ভ্যাকসিন কমিটি জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কেবলমাত্র ৬৫ বছরের কম বয়সী মানুষদেরই দেওয়া উচিত। এর চেয়ে বেশি বয়সী মানুষদের বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার জানিয়েছে কমিটি। ইউরোপ জুড়ে টিকাটি ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেবে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে গণহারে করোনা টিকা প্রয়োগে ব্যবহার হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। দেশটির সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, টিকাটি নিরাপদ এবং এটি উচ্চ মাত্রার সুরক্ষা দেয়। এদিকে টিকাটির সরবরাহ বিঘ্নিত হওয়ায় অ্যাস্ট্রাজেনেকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিরোধ চলছে। ওই বিরোধের মধ্যে জার্মানি ৬৫ বছরের বেশি বয়সীদের টিকাটি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা জানায়, ইউরোপীয় ইউনিয়নকে এই বছরের প্রথমার্ধে ৬০ শতাংশ কম ভ্যাকসিন সরবরাহ করবে তারা। মার্চ মাসের শেষ নাগাদ ২৭টি দেশের এই অঞ্চলকে আট কোটি ডোজ টিকা সরবরাহের কথা জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে উৎপাদন ঘাটতির ফলে এখন আপাতত তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাবে ব্লকটি। তবে ইউরোপীয় ইউনিয়ন বলছে, অক্সফোর্ডের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতেই শেষ পর্যন্ত সরবরাহ সংকট কাটিয়ে উঠতে একযোগে কাজ করতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাস্ট্রাজেনেকা।

/জেজে/
সম্পর্কিত
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী