এবার লাল বলের প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ২৩:১৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:১৪

টেস্ট সিরিজ সামনে রেখে গত দুই দিন নেটে অনুশীলন করেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল (শুক্রবার) শুরু হচ্ছে মাঠের প্রস্তুতি। এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বিসিবি একাদশের হয়ে নামতে যাওয়া বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় দলের পাইপলাইনে থাকা তরুণ ক্রিকেটার। যদিও টেস্ট স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটারও আছেন প্রস্তুতি ম্যাচের দলে। সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী, নুরুল হাসান ও খালেদ আহমেদ দুই টেস্টের সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

স্কোয়াডের এই পাঁচজন প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত থাকলেওজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাবেন মুমিনুল-সাকিব-তামিমরা।

বিসিবি একাদশ: নুরুল হাসান, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী, শাহাদাত হোসেন, নাঈম শেখ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বিশ্বকাপ জয়ের মিশনে পিটারসেনকে ফেরালো ইংল্যান্ড
বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ, তবু লাবুশেনের ওপর আস্থা অস্ট্রেলিয়ার
নারী এশিয়া কাপ ফাইনালে থাকবেন নাকভি, আবারও কি ট্রফি নাটক?
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা