তল্লাশিচৌকিতে সার্জেন্টকে পেটালো দুই যুবক

রাজশাহী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:২৫

রাজশাহীতে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চালকের কাগজপত্র দেখতে চাইলে আরএমপিতে কর্মরত সার্জেন্ট বিপুল ভট্টাচার্যের ওপর হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর বিলশিমলা ঘোড়া ঐতিহ্য চত্বরে এই ঘটনা ঘটেছে। আহত ট্রাফিক সার্জেন্টকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, তল্লাশিচৌকিতে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় তিনি যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালানো হয়। এসময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে প্রথমে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা আছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে সার্জেন্ট বিপুল ভট্টাচার্য জানান, দায়িত্বপালনের সময় তাকে থামিয়ে কাগজপত্র যাচাই করতে চান। এসময় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। আমার মোটরসাইকেলে সে হাত দেয়। এরপর আবারও কাগজপত্র বিষয়ে জানতে চাইলে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পাশ থেকে কাঠের চেলা এনে আমার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথায় হেলমেট ছাড়াই আসছিলেন এক যুবক। ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজ দেখতে চান। এছাড়া হেলমেট না থাকায় তিনি মামলা দিতে শুরু করেন। তখন ওই যুবক মোটরসাইকেল নিয়ে ফুটপাতের ওপরে ওঠেন। এরপর সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরই একপর্যায়ে ফার্নিচারের দোকান থেকে কাঠের চেলা এনে আচমকাই মারধর শুরু করেন সার্জেন্টকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। একটু সুস্থ হলে সার্জেন্টের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আত্মরক্ষার সময় কাঠের আঘাতে তার এক হাত ও কলার বোন ভেঙে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

তিনি আরও বলেন, হামলাকারী এক যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাকে শনাক্ত করা হয়েছে। কিন্তু তাকে আটক করা সম্ভব হয়নি। তার নাম বেলাল হোসেন, পিতা শামসুল হক, নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকায় তার বাড়ি। তার সঙ্গে অন্য কেউ ছিল নাকি, সে বিষয়েও খোঁজ চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের