জোহরা আলাউদ্দিন এমপি করোনায় আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ০৩:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৩:২৩

মৌলভীবাজার ও হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন থেকে ধরে শরীরে জ্বর, ঠাণ্ডা, কাশি থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার ১৫ জানুয়ারি দুপুরে করোনা নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় তিনি করোনা পজিটিভ।  পরে সন্ধ্যায় মৌলভীবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে সড়ক পথে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। তার ব্যক্তিগত সহকারী মো.মকবুল হোসেন চৌধুরী রাশেদ এ তথ্য জানিয়েছেন।

সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির ছোট ভাই সৈয়দ কবিরুল ইসলাম তার বোনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মৌলভীবাজার সদর হাসপাতালের  তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানুনগো বলেন, জোহরা আলাউদ্দিনের বড় ধরনের উপসর্গ নেই। কয়েকদিন ধরে হালকা জ্বর ও মাথাব্যথায় ভুগছিলেন। এ অবস্থায় তার অ্যান্টিজেন টেস্ট করালে ফল পজিটিভ আসে। সাথে সাথে তাকে আইসোলেশনে রাখা হয়। পরে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, বড় ধরনের উপসর্গ না থাকলেও সিটিস্ক্যান পরীক্ষায় তার ফুসফুস ৩০ শতাংশ আক্রান্ত পাওয়া গেছে। এ অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বোর্ড মিটিংয়ে বসে তাকে করোনার সকল প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।  

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে পৃথক স্থানে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে পৃথক স্থানে ৪ জনের মৃত্যু
লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় মামলা
লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় মামলা
ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে শোকজ করলো ইসি
এনসিপি-এবি পার্টিসহ ৭ দলকে শোকজ করলো ইসি
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’
কাজ না করে আয় করাই এখন নতুন ‘আমেরিকান স্বপ্ন’