ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২১, ২৩:১৯আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ২৩:১৯

ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপে শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬৩৭ জন। উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় শুক্রবার ভোরে ৬ দশমিক ২ মাত্রার ওই কম্পনটি আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো মাজেনে শহর থেকে ছয় কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

প্রশান্ত মহাসাগরের রিং অব ভলকানো-র ওপর অবস্থিত ইন্দোনেশিয়া। অর্থাৎ,ভৌগোলিক কারণেই ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রায়ই দেশটিতে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। আর তাতে শত শত মানুষের মৃত্যু হয়।

শুক্রবার সকালে সুলায়েসি দ্বীপের ভূমিকম্পে মাজেনে শহরের উত্তরাঞ্চলে একটি হাসপাতালের ভবন ধসে পড়ে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে বহু রোগী ও হাসপাতাল কর্মী। আরিয়ান্তো নামের এক উদ্ধারকর্মী জানান, ‘হাসপাতালটি ভেঙে পড়েছে আর রোগী ও কর্মীরা আটকা পড়েছে। আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি।’

মামুজুর দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আলি রহমান বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিন্তু প্রার্থনা করছি তা যেন না হয়। মারা যাওয়া বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।

ভূমিকম্প ও আফটার শকের কারণে তিনটি ভূমিধস হয়েছে। এর কারণে মাকাসার শহরের মতো আঞ্চলিক হাবগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে যাওয়ার সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ৬০টি আবাসিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া দুটি হোটেল, প্রাদেশিক গভর্নরের অফিস, শপিং মলেরও ক্ষতি হয়েছে। ভূমিকম্পের জেরে মামুজুতে ভেঙে পড়েছে হাসপাতাল। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছে অনেকে।

/এমপি/
সম্পর্কিত
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
কেরালাকে ছাড়িয়ে ভারতের ‘নারিকেল রাজধানী’ এখন কোন রাজ্য
সর্বশেষ খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
‘বুদ্ধি দিয়ে নয়, হৃদয় দিয়ে সৃজন করো’: সংস্কৃতি অঙ্গনে এক ‘শিল্প মহারাজের’ প্রস্থান
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’