বানিয়ে ফেলুন মচমচে চিকেন ফিঙ্গার

ফিশ ফিঙ্গারের মতো চিকেন ফিঙ্গারও ভীষণ মজার স্ন্যাকস। শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মচমচে চিকেন ফিঙ্গার। জেনে নিন রেসিপি।

লাইফস্টাইল ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ০০:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০০:০৬

উপকরণ
হাড়ছাড়া মুরগির মাংস- ৫০০ গ্রাম
কর্ন ফ্লাওয়ার- পরিমাণ মতো
ময়দা- ১ টেবিল চামচ
ডিম- ২টি
মরিচের গুঁড়া- দেড় চা চামচ
আদা বাটা- দেড় চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ- ১টি (পেস্ট)
গোলমরিচের গুঁড়া- ১/২ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়া- পরিমাণ মতো
তেল- ভাজার জন্য
লবণ- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি
মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি শুকিয়ে কিমা বানিয়ে নিন। আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, গরম মসলা ও গোলমরিচ গুঁড়া কিমার সঙ্গে মেখে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন।

কর্ন ফ্লাওয়ার, ময়দা ও ডিম মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন খুব পাতলা না হয়ে যায়। এর সাথেই ব্রেড ক্রাম্ব বা পাউরুটির গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি হাতের সাহায্যে লম্বা আকৃতি বানিয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিন।

ফ্ৰাই প্যানে তেল গরম করে ভেজে নিন। পরিবেশন করুন গরম গরম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
মশা মারতে কোটি কোটি টাকা বরাদ্দ, তবু ডেঙ্গুর প্রকোপ কমছে না কেন
শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী
শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী
খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, বাঁধে ভাঙন
খননযন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, বাঁধে ভাঙন
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস