ভোমরা বন্দর দিয়ে এলো আরও  ৫২৩ মে. টন ভারতীয় পেঁয়াজ

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ০২:৩৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০২:৫৩
image

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আসা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) এই বন্দর দিয়ে ২১টি ট্রাকে করে দেশে ঢুকেছে ৫২৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার চতুর্থ দিনে ২১টি পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেছে। এতে মোট ৫২৩ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

এ নিয়ে, গত চারদিনে ৭২টি ট্রাকে ১ হাজার ৮১৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে বলে তিনি জানান।

প্রসঙ্গত: বাংলাদেশে এখন পেঁয়াজের ভরা মৌসুম। ফলে ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করায় দেশি পেঁয়াজ চাষকারী কৃষকদের দাম না পাওয়ার শঙ্কা রয়েছে। এজন্য কৃষক ও ব্যবসায়ীরা আপত্তি জানালেও অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে তাদের দাবি কানে তোলেনি সরকার। বিশেষ করে গত দুইবছর ধরে দেশের বাজারে কয়েক মাসের জন্য ভারতীয় পেঁয়াজ ঢোকা বন্ধের সুযোগ নিয়ে আমদানিকারক, আড়ত মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অস্থিরতা তৈরি করায় এ বছর পেঁয়াজের ভরা মৌসুমেই ভারতীয় পেঁয়াজ আমদানিতে বাধা দেয়নি সরকার। এছাড়াও দেশি পেঁয়াজের সঙ্গে এসব ভারতীয় পেঁয়াজ মিশিয়ে অসাধু ব্যবসায়ীদের দেশি পেঁয়াজ বলে চালিয়ে দেওয়ারও আশঙ্কা রয়েছে। এ ধরনের অপকর্মও গত দুই বছর ধরে চালিয়ে আসছে কিছু আড়তদার ও পাইকারি ব্যবসায়ী। 

/টিএন/
সম্পর্কিত
নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগের সহসভাপতি মিন্টু গ্রেফতার
ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান
হারানো ২৪টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ
সর্বশেষ খবর
৩৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করছে সরকার
৩৫৫ দিনের কাজ হবে ১৪ দিনে, ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করছে সরকার
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
দুই দিনেই বক্স অফিসে দাপট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত হলো আয়?
ডিম-বিস্কুট আত্মসাতের অভিযোগ: প্রাথমিকের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা
ডিম-বিস্কুট আত্মসাতের অভিযোগ: প্রাথমিকের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা
স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী
স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়