টেক্সাসের গির্জায় বন্দুক হামলা, যাজক নিহত

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২১, ০৪:২৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৪:২৯

টেক্সাসের এক গির্জায় বন্দুকধারীর হামলায় যাজক নিহতের ঘটনা ঘটেছে। এ হামলায় গির্জায় উপস্থিত আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে টেক্সাসের স্টারভিল চার্চে এ হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেন স্থানীয় গভর্নর গ্রেগ অ্যাবট।

ডালাসের ১০০ মাইল পশ্চিমে অবস্থিত এই চার্চে সন্দেহভাজন হামলাকারী লুকিয়ে ছিলেন বলে জানান কাউন্টি শেরিফ ল্যারি স্মিথ। হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছেন। তিনি গত শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গির্জায় প্রবেশ করেন লুকিয়ে থাকার জন্য।

সকালে একজন যাজক তাকে গির্জার বাথরুমে লুকিয়ে থাকতে দেখেন। সেসময় হামলাকারী চলে গেলেও ফিরে আসেন। এবং যাজকের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি ছোঁড়েন এবং যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে থাকে হ্যারিসন কাউন্টি থেকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।

সূত্র: এনবিসি নিউজ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
সুইডেনের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে মাঠে নামলো ফ্রান্স
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
ব্রাজিলের খেলার সময় লোডশেডিং, বিদ্যুৎকেন্দ্রে হামলা-ভাঙচুর
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
কুমিল্লা সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশি নারীর লাশ উদ্ধার
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে বিপদে পড়লেন এসআই
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা