‘বাংলাদেশ কারও পকেটে যাবে না’

উদিসা ইসলাম
০৪ জানুয়ারি ২০২১, ০৮:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৪ জানুয়ারির ঘটনা।)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বাংলাদেশ কোনও বিদেশি রাষ্ট্রের পক্ষে যাবে না। বাংলাদেশ বিদেশি শক্তির পকেটে চলে গেছে বলে যারা প্রচার করছেন তারা ভুল করছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সকল দেশের বন্ধুত্ব কামনা করে। বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে মর্যাদা নিয়ে বাঁচতে চায়। মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনে বাংলাদেশের জনগণ আরও কষ্ট স্বীকার করবে, তবু কারও মাতব্বরি সহ্য করা হবে না।

১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু রমনা পার্কে ছাত্রলীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী জাতির পিতা এ সময় সকল দলের প্রতি গণতন্ত্রের নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র এবং অস্ত্রের হুমকি একত্রে চলতে পারে না।

‘বাংলাদেশ কারও পকেটে যাবে না’

আগে জনসমর্থন অর্জন করুন

বঙ্গবন্ধু ছাত্রলীগ সৃষ্টি এবং বিভিন্ন প্রতিবন্ধকতা মধ্য দিয়ে পর্যায়ক্রমিক আন্দোলনের মাধ্যমে এই সংগঠনের বিস্তৃত ইতিহাস সংক্ষেপে ব্যাখ্যা করেন। রাজনৈতিক দলের বিভিন্ন উক্তি এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব দলের প্রতি জনগণের সমর্থন আছে কিনা সেটাই আগে প্রমাণ করা দরকার। তিনি বলেন, আগামী নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সমর্থন পেলে তবেই তারা জনগণের পক্ষে কথা বলার দাবি করতে পারেন।

তিনি বলেন, ১৯৭০-এর নির্বাচনের ফলাফল দেশবাসীর অজানা নয়। এসব সমালোচনাকারী দলের নেতাদের জামানত নির্বাচন বাজেয়াপ্ত হয়েছে। দলগুলো ভীত হয়ে পড়েছে। তাই তারা বেসামাল উক্তি করছেন। গণতন্ত্রে পার্টি বা দল হিসেবে দাবি করার কতগুলো নিয়ম আছে। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে পরিষদে ২৫টি আসন পেলে পার্টি বা দল বলে দাবি করা যায়।

কতিপয় দল সমালোচনার নামে ব্যক্তিগত আক্রমণ ও অশোভন উক্তি করছে উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন, তিনি কখনও কারও নামে কথা বলেননি। কারণ, এটা অশোভন। জনগণের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাকে ভালবাসেন এবং জীবনে যা পেয়েছেন তা সেই ভালোবাসারই ফল।

ভালোবাসা নিয়ে মরতে চাই

জুলিও কুরি শান্তি পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে শ্রমিক লীগের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শক্তিগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানান। তিনি অস্ত্র প্রতিযোগিতার নিন্দা করেন এবং এই প্রতিযোগিতা বন্ধে জনমত সৃষ্টি করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
বঙ্গবন্ধু শ্রমিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সবচেয়ে বড় যে জিনিসটি পেয়েছি তা হলো আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস। দোয়া করবেন আমি যেন এর মর্যাদা রাখতে পারি। আপনাদের ভালোবাসা নিয়ে মরতে চাই। আমি আপনাদের ভালোবাসি।

‘বাংলাদেশ কারও পকেটে যাবে না’

ইউসিসের ঘটনায় রাজনীতি হচ্ছে

বঙ্গবন্ধু ইউসিস লাইব্রেরির সামনে গুলিবর্ষণে দুই ছাত্র নিহত ও বেশ কিছু আহতের ঘটনা সম্পর্কে বলেন, এজন্য সরকার দুঃখ প্রকাশ করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের পর জানা যাবে সত্যিকারের দোষ কার। তিনি বলেন, এই ঘটনা নিয়ে কতিপয় মহল যে বাড়াবাড়ি শুরু করেছে তার প্রতিবাদ বা সমালোচনা করতেও ঘৃণা হয়। এদের দমন করতে সরকারের একদিনের বেশি সময় লাগবে না, কিন্তু সরকার তা করতে চায় না বলে উল্লেখ করে তিনি বলেন, এসব মহলের প্রতি আহ্বান জানাই, আপনারা সমাজতন্ত্র, গণতন্ত্র যদি চান তাহলে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে আসুন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিশহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
এই নরওয়ের বিপক্ষে আগের চার দেখায় জয় পায়নি ব্রাজিল!
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
হঠাৎ স্টুডেন্ট ভিসা ফি আরও বাড়িয়েছে অস্ট্রেলিয়া
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সরকারি রাজস্ব জমায় আজ থেকে এ-চালান বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা 
টানা দুই দিনে ভরিতে স্বর্ণের দাম কমলো ৬৫৯০ টাকা