আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪২

কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বন্ধ হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।

টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় চলমান গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্ধ হওয়ার আগে টার্মিনালটি থেকে প্রতিদিন প্রায় ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনার পর এক্সিলারেটের টার্মিনালটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কমে গিয়ে সংকট বাড়ে। এর প্রভাব পড়ে আবাসিক রান্না, শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে। একই সঙ্গে সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারিও দেখা দেয়।

এরপর গত ৬ আগস্ট টার্মিনালটি আংশিকভাবে চালু করা হয়। একটি বয়লার ব্যবহার করে ধীরে ধীরে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছিল। তবে কয়েক দিন পরই কারিগরি ত্রুটির কারণে আবারও কার্যক্রম ব্যাহত হলো।

টার্মিনালটি দীর্ঘ সময় বন্ধ থাকলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহের ঘাটতি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে সাগর উত্তাল থাকায় কাল সামিটের এলএনজি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ ছিল। তবে আজ শুক্রবার সন্ধ্যায় সামিটের এলএনজি চালু হলেও সরবরাহ এখনও মাত্র ১১০ মিলিয়ন ঘনফুট।  তবে তারা রাতের মধ্যে সরবরাহ বাড়াবে বলে আশা করছে। তবে যে ঘাটতি তা সামিটের এই সরবরাহ দিয়ে পূরণ করা সম্ভব না। ফলে গ্যাস সংকট আর ভোগান্তি চলমানই থাকবে বলে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

/এসএনএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাস সরবরাহ
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিন ধরে বন্ধ গ্যাস পাম্প
গ্যাস সংকটে থমকে গেছে শিল্পের চাকা, অর্থনীতির সব সেক্টর এখন ঝুঁকিতে 
সর্বশেষ খবর
থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে পুলিশ কর্মকর্তা আহত, ভেঙেছে কম্পিউটার
থানার ছাদের পলেস্তারা ধসে পড়ে পুলিশ কর্মকর্তা আহত, ভেঙেছে কম্পিউটার
চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থা-সহানুভূতির সম্পর্ক বজায় রাখা জরুরি: প্রধানমন্ত্রী
চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থা-সহানুভূতির সম্পর্ক বজায় রাখা জরুরি: প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়
রামিসা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়
একটি আশ্রয়, একটুখানি ভালোবাসায় বাঁচতে পারে একটি প্রাণ
একটি আশ্রয়, একটুখানি ভালোবাসায় বাঁচতে পারে একটি প্রাণ
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর