খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯

ব্যাংক খাতে নানা সুবিধা ও ছাড় দেওয়ার পরও খেলাপি ঋণ কমছে না। বরং চলতি বছরের জুন প্রান্তিকে ব্যাংকগুলোর খেলাপি ঋণ আরও বেড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। এতে মোট খেলাপি ঋণের পরিমাণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৮ শতাংশ।

এর তিন মাস আগে, মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। ওই সময় মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ ছিল খেলাপি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। সে হিসাবে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে ৬ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকায় উঠেছিল। তখন মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ ছিল খেলাপি।

পরবর্তী সময়ে ঋণ পুনঃতফসিল, আদায়সংক্রান্ত বিভিন্ন সুবিধাসহ নানা নীতিগত পদক্ষেপের কারণে গত বছরের শেষ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমে আসে। তবে চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে খেলাপি ঋণ।

জুন শেষে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকার খেলাপি ঋণ ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। ফলে বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়ায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও ঋণ দেওয়ার ক্ষমতার ওপরও চাপ বাড়ছে।

এক নজরে খেলাপি ঋণ

জুন ২০২৬: ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা; খেলাপির হার ৩২.৭৮ শতাংশ, মার্চ ২০২৬: ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা; খেলাপির হার ৩২.২৬ শতাংশ, ডিসেম্বর ২০২৫: ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা, সেপ্টেম্বর ২০২৫: ৬ লাখ ৪৪ হাজার ৪১৫ কোটি টাকা; খেলাপির হার ৩৫.৭৩ শতাংশ, মার্চ থেকে জুনে বৃদ্ধি: ১৭ হাজার ৮৫১ কোটি টাকা, ডিসেম্বর থেকে জুনে বৃদ্ধি: ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পুনর্গঠনে বাড়তি সময় দিলো বাংলাদেশ ব্যাংক
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
সর্বশেষ খবর
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
হেগসেথের একচ্ছত্র নিয়ন্ত্রণে পেন্টাগনে চরম বিশৃঙ্খলা
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
আমি এমপি-মন্ত্রী নই—আমি আপনাদের মঞ্জু মিয়ার ছেলে হিসেবে থাকতে চাই: পার্থ
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: পরিবেশমন্ত্রী
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা