প্রবাসীরা আগস্টের ২৬ দিনে পাঠালেন ২৪৫ কোটি ডলার, প্রবৃদ্ধি ২২.৩ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৭:৩১আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৮:৫৯

দেশে প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২০০ কোটি ৭০ লাখ ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে চলতি আগস্টের ২৬ দিনে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ আগস্ট—এই দুই দিনে দেশে এসেছে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে প্রবাসী আয়ের প্রবৃদ্ধিও ইতিবাচক রয়েছে। জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে এসেছে ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ ডলার। ফলে অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ

প্রবাসী আয়ের ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চলতি আগস্টের প্রথম ২৬ দিনেই প্রায় আড়াই বিলিয়ন ডলারের প্রবাসী আয় আসায় মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলারের বেশি
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
সর্বশেষ খবর
পুলিশকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন