৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৬, ১৫:২৪আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৩৪

টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও তা এখন ৩০০ ছারিয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে কোথাও ৩২০ টাকা, কোথাও ৩১০ কিংবা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য সবজির সরবরাহ অনেক কম। এতে করে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।  

বিক্রেতাদের মতে, বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি, আর পুরোনো কাঁচামরিচের দাম উঠেছে ৩২০ টাকা পর্যন্ত কেজিতে।

তারা বলেন, এক সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ১২০-১৩০ টাকা। টানা বৃষ্টিতে মরিচের দাম বেড়ে গেছে বলে তারা দাবি করেন। 

শুক্রবাদ বাজারের সবজি বিক্রেতা আনোয়ার জানান, এক সপ্তাহের ব্যবধানে শুধু সবজি না অনেক কিছুরই দাম ঊর্ধ্বমুখী। ক্রেতাদের সঙ্গে দাম দিয়ে মাঝেমধ্যে বিবাদে জড়াতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের কিনে আনতে হচ্ছে বেশি দামে, কমে কীভাবে বিক্রি করবো। বৃষ্টি কমলে হয়তো দাম কমে আসতে পারে।

বাজার করতে আসা একজন গৃহিণী তামান্না বলেন, দাম আসলে নাকালের বাইরে। কাঁচামরিচের দাম ক্রমাগত বাড়ছে, এখন রান্নাতে তো প্রয়োজনীয় জিনিস এটা। কাঁচামরিচ ছাড়া রান্না করবো কীভাবে। অন্যান্য সবজির দামও বেশি। দুই-তিন রকমের সবজি অল্প করে কিনতে গিয়েও ২০০ টাকার মতো চলে যাচ্ছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
ভারত থেকে আসছে কাঁচা মরিচ, কমবে দাম
বাজারে কাঁচা মরিচে ‘আগুন’, ‘এত দাম তো আগে দেখিনি’
কাঁচা মরিচের দামে লাগাম টানতে নতুন সিদ্ধান্ত সরকারের
সর্বশেষ খবর
প্রবাসফেরত অসুস্থ জামালকে কেন গভীর রাতে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী?
প্রবাসফেরত অসুস্থ জামালকে কেন গভীর রাতে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী?
৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক
৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম চীনের নতুন কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম চীনের নতুন কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নে স্কুল পর্যায়ে তথ্য চেয়েছে মাউশি 
ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নে স্কুল পর্যায়ে তথ্য চেয়েছে মাউশি 
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে