রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১৯:৫৮আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৯:৫৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ আগস্ট দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭১ কোটি ১৩ লাখ ৩২ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৯ কোটি ৯ লাখ ২২ হাজার ডলার। অর্থাৎ, গ্রস হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ হিসাবে ৩২ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অ্যান্ড রিজার্ভ ম্যানেজমেন্ট স্ট্যাটিস্টিকস (এফএআরএস) বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুন্সি এ তথ্য জানিয়েছেন।

রিজার্ভের এই অবস্থান দেশের বৈদেশিক লেনদেন ও আমদানি ব্যয় মেটানোর সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ের ওপর নির্ভর করে সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে পরিবর্তন হচ্ছে, সর্বশেষ তথ্যেও তার প্রতিফলন দেখা যাচ্ছে।

তবে রিজার্ভের প্রকৃত সক্ষমতা পরিমাপের ক্ষেত্রে বিপিএম৬ হিসাবকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আইএমএফের নির্দেশিত এই পদ্ধতিতে ব্যবহারযোগ্য ও প্রকৃত বৈদেশিক সম্পদের হিসাব করা হয়। এ কারণে গ্রস রিজার্ভের পাশাপাশি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের অবস্থাও নিয়মিত প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কয়েক বছর ধরে চাপের মধ্যে ছিল। আমদানি ব্যয় বৃদ্ধি, ডলার সংকট এবং বৈদেশিক লেনদেনে ঘাটতির কারণে রিজার্ভ কমে একপর্যায়ে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। পরে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরায় রিজার্ভ ধীরে ধীরে বাড়তে শুরু করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই ধারাবাহিকতায় গ্রস রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের বেশি এবং বিপিএম৬ হিসাবেও ৩২ বিলিয়ন ডলারের বেশি অবস্থানে রয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
স্থগিতের পর সংশ্লিষ্ট হিসাবের তথ্যও জানাতে হবে বিএফআইইউকে
এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলার ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি
সর্বশেষ খবর
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
রাষ্ট্রপতির শপথ: যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ 
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
হোয়াটসঅ্যাপ আরও নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস চালু করবেন
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দের বন্যা
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
ভাইভার আগের ১ ঘণ্টা গুরুত্বপূর্ণ, কী করবেন এ সময়?
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক
‘আপনিই আমার সব’: ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর আবেগী চিঠিতে প্রেমের বিতর্ক