সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ১৭:২৯আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩০

দেশের বাজারে সুগন্ধি চালের চাহিদা ও দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আগে দেওয়া রফতানি অনুমোদন পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। অনুমোদিত কোটা কমানো বা সমন্বয়ের আগে প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে কী পরিমাণ চাল রফতানি করেছে, তার বিস্তারিত তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে আগে দেওয়া রফতানি অনুমোদনের পরিমাণ হ্রাস বা সমন্বয় করা প্রয়োজন। এ কারণে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রকৃত রফতানির পরিমাণের বিস্তারিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে রফতানি-২ শাখায় জমা দিতে হবে।

তথ্য যাচাইয়ের পর অনুমোদিত রফতানি কোটা কমানো বা সমন্বয়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। যেসব প্রতিষ্ঠান অনুমতি পাওয়ার পরও নির্ধারিত পরিমাণ চাল রফতানি করতে পারেনি কিংবা আংশিক রফতানি করেছে, তাদের অব্যবহৃত কোটা এ পুনর্বিবেচনার আওতায় আসতে পারে।

এর আগে গত ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সুগন্ধি চালের বাজার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে চালের উৎপাদন, অভ্যন্তরীণ চাহিদা, বাজার পরিস্থিতি এবং রফতানির প্রকৃত চিত্র পর্যালোচনা করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে প্রথম দফায় ২১১টি এবং দ্বিতীয় দফায় ৬৭টিসহ মোট ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে ২ আগস্টের বৈঠকে জানানো হয়, অনুমতি পাওয়া অনেক প্রতিষ্ঠান নির্ধারিত কোটা অনুযায়ী চাল রফতানি করতে পারেনি। কোনো কোনো প্রতিষ্ঠান করেছে আংশিক রফতানি।

ফলে অনুমোদিত কোটা ও প্রকৃত রফতানির মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। এ কারণেই প্রতিষ্ঠানভিত্তিক রফতানির হালনাগাদ তথ্য সংগ্রহ করছে মন্ত্রণালয়।

ওই বৈঠকে ব্যবসায়ীরা দাবি করেন, দেশের শীর্ষ ১০টি বড় চালকল মালিকের কাছে বিপুল পরিমাণ সুগন্ধি চাল মজুত রয়েছে। প্রয়োজন অনুযায়ী বাজারে চাল না ছেড়ে কৃত্রিম সংকট সৃষ্টি করায় দাম বেড়েছে বলেও অভিযোগ করেন তারা।

বৈঠকে সব পক্ষের বক্তব্য পর্যালোচনার পর কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফার প্রবণতা ঠেকাতে বাজার তদারকি জোরদারের সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়।

একইসঙ্গে রফতানির অনুমতি পেয়েও যারা নির্ধারিত পরিমাণ সুগন্ধি চাল রফতানি করতে পারেনি, তাদের অব্যবহৃত কোটা বহাল রাখার যৌক্তিকতা পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। সে লক্ষ্যেই জরুরি ভিত্তিতে প্রকৃত রফতানির তথ্য চাওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, মন্ত্রণালয়ের এ উদ্যোগের লক্ষ্য অভ্যন্তরীণ বাজারে সুগন্ধি চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং প্রকৃত সক্ষম রফতানিকারকদের সুযোগ অব্যাহত রাখার মধ্যে ভারসাম্য আনা।

/জেইউ/আইএএএম/
সম্পর্কিত
বড় বাজারে পোশাক রফতানি কমলেও ইতালিতে একলাফে বাড়লো ৩২ শতাংশ 
বাংলাদেশ থেকে আনারস নেবে পাকিস্তান
গ্যাস সংকটে কমছে রফতানি আদেশ 
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পৃথক ঘটনায় ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু
এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে অ্যানথ্রোপিক, কঠিন হচ্ছে নকল
এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে অ্যানথ্রোপিক, কঠিন হচ্ছে নকল
বাঁহাতি দিবসে ইতিহাস গড়লেন স্টার্ক, টেস্টের সফলতম বাঁহাতি বোলার এখন তিনি
বাঁহাতি দিবসে ইতিহাস গড়লেন স্টার্ক, টেস্টের সফলতম বাঁহাতি বোলার এখন তিনি
কলকাতায় হাসপাতালের টয়লেটের দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার
কলকাতায় হাসপাতালের টয়লেটের দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের