পাটুরিয়ায় ছোট গাড়ি ও মানুষের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১২:৫২আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১২:৫২

কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলাগামী মানুষের চাপ বেড়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপে ফেরি পারাপারে হিমশিমে পড়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত গাড়ি পার করায় প্রায় তিনশ’ পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আটকে আছে।

পাটুরিয়ায় ছোট গাড়ি ও মানুষের চাপ বিআইডব্লিউটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, লকডাউনের কারণে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে প্রাইভেটকার, মাইক্রোবাসের অতিরিক্ত চাপ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীও পারাপার হচ্ছে। ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে এসব ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।

তনি আরও বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত ছোটগাড়ি পারাপার করায় পণ্যবোঝাই ট্রাক পারাপার ব্যহত হচ্ছে। ঘাট এলাকা এবং আরিচা সংযোগ সড়ক মিলিয়ে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে বলে জানান তিনি।

যাত্রীরা বলছেন, কঠোর লকডাউনের ঘোষণায় গ্রামের বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন তারা। তবে মহাসড়ক ও ফেরিঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের