আজ ব্যাংকে লেনদেন চলবে ৩টা পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ০৮:২১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৮:২৩

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন শুরুর আগে চাপ বাড়তে পারে, এ কারণে গত রাতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই কারণে আজ ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে ১৪-২১ এপ্রিল ব্যাংক বন্ধ থাকার কারণে এ সময়ে ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে দিনে এক লাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে বেশির ভাগ ব্যাংকের কার্ড দিয়ে দিনে ৫০ হাজার টাকা ও কিছু ব্যাংক থেকে বেশি অর্থ উত্তোলন করা যায়। নিজ ব্যাংকের বুথ ও অন্য ব্যাংকের বুথ থেকে একই সীমা প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে সারা দেশে চলাচলে ও কাজে সরকারি বিধিনিষেধ আরোপ করা আছে। ওই বিধিনিষেধ অনুযায়ী ৫-১১ এপ্রিল পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খোলা ছিল। তবে ১৪ এপ্রিল থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হওয়ায় আজকের লেনদেন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিধিনিষেধ চলাকালে সাধারণ জনগণের চাহিদা মোতাবেক নগদ অর্থের সরবরাহ নিশ্চিতের জন্য এটিএমগুলো সচল ও তাতে পর্যাপ্ত অর্থ সরবরাহের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) সেবা প্রদান ও নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে।

/জিএম/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
প্রথমার্ধে বল দখলে আধিপত্য জার্মানির, গোল প্যারাগুয়ের
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই শ্রমিক মারা গেছেন
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
জার্মানি-প্যারাগুয়ের নকআউট মিশন শুরু
সর্বাধিক পঠিত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু