জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই নিহতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ এপ্রিল ২০২১, ২৩:৩১আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২৩:৩১

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই উপজেলার বাড়বকুণ্ড মধ্যম মাহমুদাবাদ এলাকার আলন মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ছোট ভাই মো. ইব্রাহিম রড দিয়ে তার বড় ভাই মো. ইসহাককে (৫৫) আঘাত করলে তিনি গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত মুহাম্মদ ইসহাক (৫৫) ওই এলাকার আলন মিয়া সওদাগরের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই মাস আগে এ নিয়ে ইসহাক আদালতে একটি মামলা দায়ের করেন। ওইসব ঘটনার জের ধরে আজ (সোমবার) দুপুরে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ইব্রাহিম রড দিয়ে তার বড় ভাইকে আঘাত করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
নবায়নযোগ্য জ্বালানিতে গতি, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের ঘোষণা
নবায়নযোগ্য জ্বালানিতে গতি, দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের ঘোষণা
২০ মাসে দুই পরিবর্তন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফের নতুন সচিবের গুঞ্জন
২০ মাসে দুই পরিবর্তন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফের নতুন সচিবের গুঞ্জন
৯৯৯ এ শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার চার অভিযোগে গ্রেফতার ৪
৯৯৯ এ শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার চার অভিযোগে গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প