২৪ ঘণ্টায় রেকর্ড ৮৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১৭:৩৬ আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:৫৫

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা। গতকাল রবিবার (১১ এপ্রিল) মারা যান ৭৮ জন, তার আগের দিন মারা যান ৭৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৯ হাজার ৮২২ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার ২০১ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ছয় লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন পাঁচ লাখ ৮১ হাজার ১১৩ জন।

সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৬ হাজার, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৯৬৮টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ লাখ ৩৭ হাজার ৮৩৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৫৯ হাজার ৬৩৬টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৭৮ হাজার ১৯৭টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৫৯ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪২ শতাংশ।

মারা যাওয়া ৮৩ জনের মধ্যে পুরুষ ৫৪ জন এবং নারী ২৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন সাত হাজার ৩৩৩ জন এবং নারী মারা গেলেন দুই হাজার ৪৮৯ জন।

তাদের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন আছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৪ জন, চট্টগ্রাম বিভাগের ১৭ জন, রাজশাহী বিভাগের তিনি জন, খুলনা বিভাগের চার জন, বরিশাল ও সিলেট বিভাগের দুই জন করে এবং রংপুর বিভাগের একজন আছেন।

৮৩ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৭৪ জন, বাসায় মারা গেছেন পাঁচ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে চার জনকে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া চার হাজার ৫২৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন দুই হাজার ৭৬৪ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৩৫ জন, রংপুর বিভাগের ৪১ জন, খুলনা বিভাগের ৭৬ জন, বরিশাল বিভাগের ২৭ জন, রাজশাহী বিভাগের ১৩০ জন, সিলেট বিভাগের ১৩৬ জন এবং ময়মনসিংহ বিভাগের আছেন ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ৪৭৬ জন, ছাড়া পেয়েছেন এক হাজার ৩৭২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৭৫ হাজার ৪৫ জন, ছাড়া পেয়েছেন ছয় লাখ ২৭ হাজার ৬৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮২১ জন, ছাড়া পেয়েছেন ৩১৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ১১ হাজার ৯৫২ জন, ছাড়া পেয়েছেন ৯৫ হাজার ৮৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৬৪ জন।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক