এবারও সুরক্ষা রীতি মেনেই তারাবির নামাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ১২:৪৫আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১২:৪৫

রমজানে তারাবির নামাজ আদায় নিয়ে গত বছরের মতো এ বছরও নতুন নির্দেশনা আসছে। করোনা সংক্রমণের কারণে এবারও গতবছরের মতো সুরক্ষানীতি মেনেই নামাজ আদায়ে উৎসাহিত করবে সরকার। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ে আলোচনা চলছে। সোমবার (১২ এপ্রিল) বিকালের আগে বা আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনসূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার বলেন, ‘আজকে মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই আজ বা কাল সকালে সার্কুলার জারি হবে।’

গত বছরের ৬ এপ্রিল মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশ দিয়েছিল সরকার।

আলেমরা বলছেন, করোনা সংক্রমণ রোধে সতর্ক থাকতে হবে। রোজার সঙ্গে মসজিদে জমায়েত হওয়া বা মসজিদে আসার কোনও সম্পর্ক নেই। রোজা, ইফতার, সেহেরি—সব তো ঘরেই হবে। 

সোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘তারাবির নামাজ মৌলিকভাবে মসজিদের চেয়ে ঘরে পড়লে সওয়াব বেশি। আমরা কোরআন শরিফ খতমের জন্য মসজিদে জামাতে পড়ি, সবাই তো আর হাফিজ না। তাই, রমজানের ইবাদত হিসেবে কোনও অসুবিধা হবে না। কেবল এতেকাফের সঙ্গে মসজিদের সম্পর্ক, এছাড়া কোনও কিছুর সঙ্গে মসজিদের সম্পর্ক নাই।’ 

এতেকাফের প্রসঙ্গে মাওলানা মাসঊদ আরও বলেছেন, ‘এতেকাফ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদাহ, ফরজ না। এটা যদি মুয়াজ্জিন সাহেবও করেন তাহলেও আদায় হয়ে যাবে। আর তারাবির নামাজ মসজিদে পড়তে হবে এমন কথা নেই। আল্লাহওয়ালারা এশার নামাজ পড়ে বাসায় গিয়ে তারাবি পড়েছেন।’

প্রসঙ্গত, গত বছর সৌদি আরবেও মসজিদে তারাবির জামাত হয়নি। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
নারীর লাশ দাফনের পর জীবিত দাবি করে কবর খুঁড়ে যা দেখা গেলো
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
কারাগারের আসামি জামিন পেলে অন্য মামলায় গ্রেফতার দেখানো বন্ধে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি