শেষ ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়ছে দ. আফ্রিকার মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ২৩:১৪আপডেট : ১১ এপ্রিল ২০২১, ২৩:১৪

১৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দিনের লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। যার কারনে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৫ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি না খেলেই বাংলাদেশ ছাড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকা নারী দলকে।  আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন প্রোটিয়া মেয়েরা।

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) যৌথ সম্মতিতে ১৩ এপ্রিল সিলেটে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও বাংলাদেশ ইমার্জিং দলের মধ্যকার পঞ্চম ও শেষ ম্যাচটি বাতিল হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম নাদেল বলেছেন, 'তারা আগামীকাল (১২ এপ্রিল) চলে যাচ্ছে। কারণ ১৪ তারিখ থেকে দেশে কঠোর লকডাউন শুরু হবে এবং সেই সময় বিমান চলাচলও বন্ধ থাকবে।'

গত মার্চে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। সবগুলো ম্যাচই প্রভাব বিস্তার করে জিতেছে স্বাগতিকরা। আজ (রবিবার) চতুর্থ ওয়ানডেতে ১১০ রানে জিতেছে স্বাগতিকরা।

/আরআই/এফএএন/
সম্পর্কিত
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে ফিরলেন লিটন
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২ কোটি ২১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
২ কোটি ২১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
পাখির সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধাক্কা, জরুরি অবতরণ
পাখির সঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধাক্কা, জরুরি অবতরণ
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন