কাশিমপুর কারাগারের সুপারসহ ৫ জনের করোনা

গাজীপুর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ০০:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০০:৪৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আব্দুল জলিল তার স্ত্রী ও শ্বশুরসহ তার বাসায় কারাগারের দুই কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সকলেই আইসোলেশনে রয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার আব্দুল জলিল জানান, শরীরে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে গত ২৭ মার্চ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেয়া হলে পজেটিভ রেজাল্ট আসে। ২৮ মার্চ তাকে রাজারবাগে সেন্ট্রাল পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পরিবারের লোকজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে স্ত্রী ও শ্বশুরের নমুনায় করোনা শনাক্ত হয়। তারা হোম আইসোলেনে রয়েছেন। তাদের রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জেল সুপার আব্দুল জলিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম জানান, এ ছাড়াও এ কারাগারের রানার মাহফুজুল হক এবং কারা হাসপাতালের একজন নার্স করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে আইসোলেশনে থাকার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ ফল আসে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না: মন্ত্রী
সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে না: মন্ত্রী
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী শফিক ৪ দিনের রিমান্ডে
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, আইনজীবী শফিক ৪ দিনের রিমান্ডে
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন