প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের হারালো বেঙ্গালুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ০০:২৯আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০০:৩৫

করোনা মহামারির মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে দুই উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চেন্নাইয়ে অনুষ্ঠিত শুক্রবার (৯ এপ্রিল) রাতের ম্যাচে টস জিতে মুস্বাইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে মুম্বাই।

“আইপিএলে ১০ পরিবর্তন: কী পাল্টেছে, নতুন কী থাকছে?”

ক্রিস লিনের ৩৫ বলে ৪৯, সুরিয়াকুমার যাদবের ২৩ বলে ৩১ ও ঈশাণ কিষানের ১৯ বলের ২৮ রান ছিল ইনিংস সেরা। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৫ বলে ১৯ রান।

বেঙ্গালুরুর হার্শেল প্যাটেল ২৭ রানে নেন ৫ উইকেট। এছাড়া ওয়াশিংটন সুন্দর ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।

“কলকাতার হয়ে সেঞ্চুরি ও ৫ উইকেট চাই সাকিবের”

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলির দল। এবি ডিভিলিয়ার্সের ২৭ বলে ৪৮, গ্ল্যান ম্যাক্সওয়েলের ২৮ বলে ৩৯ ও অধিনায়ক বিরাট কোহলির ২৯ বলে ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে জয় তুলে নেয় বেঙ্গালুরু।

মুম্বাইয়ের জাসপ্রিৎ বুমরা ও মার্কো জ্যানসেন দুটি করে এবং ট্রেন্ট বোল্ট ও ক্রুনাল পাণ্ডে একটি করে উইকেট পেয়েছেন।

সূত্র: ক্রিকইনফো

/টিটি/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী