দুই হাসপাতালের জন্য বরাদ্দ চেয়েছে ৬৫ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ এপ্রিল ২০২১, ১৫:১৩ আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৫:৩৫

করানা পরিস্থিতি মোকাবিলায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত জনবলের বেতন পরিশোধে মাগুরা ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জন্য ৬৫ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধের অনুমতি চেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

এর মধ্যে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের গত ১০ মাসের বেতন-ভাতার জন্য ৮ লাখ ৯৪ হাজার ৫১৬ টাকা এবং গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গত ১৩ মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫৬ লাখ ৯০ হাজার ১০০ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এই অর্থ প্রদানের অনুমতি চেয়ে অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। 

চিঠিতে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের বাজেটে হাসপাতালগুলোতে আউটসোর্সিং খাতে ১০ কোটি ৫৫ লাখ টাকার অব্যয়িত অর্থ রয়েছে। সেই অর্থ থেকে করোনা মোকাবিলায় আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত জনবলের বেতন-ভাতাবাবদ দুই প্রতিষ্ঠানের অনুকূলে ৬৫ লাখ ৮৪ হাজার টাকা পরিশোধের সম্মতির জন্য অনুরোধ করা হয়েছে।

/এসআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক