৩০৫ আইসিইউ বেডের ফাঁকা মাত্র ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২১, ১৮:২২আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৯:২৭

স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে বেড রয়েছে মোট ৩০৫টি। এরমধ্যে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত ফাঁকা রয়েছে মাত্র ২০টি বেড।

‍বুধবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদফতরের তালিকাভুক্ত সরকারি হাসপাতালগুলোর মধ্যে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬টি আইসিইউ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি আছে।

কেবল শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ১৬ বেডের মধ্যে দুটি, মুগদা জেনারেল হাসপাতালে ১৯ বেডের মধ্যে একটি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ বেডের মধ্যে ছয়টি, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৫ বেডের মধ্যে একটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২০ বেডের মধ্যে একটি মাত্র আইসিইউ বেড ফাঁকা রয়েছে।

এতদিন অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে বেড ফাঁকা থাকলেও সেখানেও কমতে শুরু করেছে আইসিইউ বেড। তালিকাভুক্ত আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২২ বেড, আসগর আলী হাসপাতালে ১৮ বেড, ইবনে সিনা হাসপাতালে ৭টি বেড, ইম্পালস হাসপাতালে ৫২ বেড, এএমজেড হাসপাতালে ১০ বেড আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯টি বেডের সবক’টিতে রোগী ভর্তি রয়েছে।

কেবল স্কয়ার হাসপাতালে ১৯ বেডের মধ্যে তিনটি, ইউনাইটেড হাসপাতালে ১৫ বেডের মধ্যে চারটি, এভার কেয়ার হাসপাতালে ২১ বেডের মধ্যে দুটি বেড ফাঁকা রয়েছে।

অর্থাৎ, অধিদফতরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের মোট ৩০৫টি আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন ২৮৫ জন, আর বেড ফাঁকা রয়েছে মাত্র ২০টি।

অধিদফতর জানায়, রাজধানীর বাইরে সারা দেশে এতদিন আইসিইউ বেড ফাঁকা থাকার চিত্র দেখা গেলেও এখন ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। অধিদফতর জানিয়েছে, সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ বেড রয়েছে ৬০২টি, তাতে রোগী ভর্তি আছেন ৪৩৩ জন, আর বেড ফাঁকা রয়েছে ১৬৯টি।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
চাঁদে আছড়ে পড়তে যাচ্ছে স্পেসএক্সের রকেট
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন