ডেডবডি নামালেই খালি হচ্ছে বেড

জাকিয়া আহমেদ
০৫ এপ্রিল ২০২১, ১৮:২৭ আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২২:৫৬

‘গত ১ এপ্রিল আব্বাকে নিয়ে সারারাত রাস্তায় ঘুরেছি।’ নিজে যে হাসপাতালে চাকরি করছেন সেটার নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাংলা ট্রিবিউনকে ডা. জেসমিন ফেরদৌসী আরও বলেন, ‘সেদিন পুরো রাত ঢাকার হাসপাতালগুলোতে ঘুরেছি। একটি বেডও পাইনি। সে রাত গেল, পরের দিনও গেল। তার পরদিন বেসরকারি একটি হাসপাতালে বেড ম্যানেজ করতে পেরেছি।’

এদিকে এক স্বজনকে ভর্তি করাতে চাইলেও প্রথমে তা পারেননি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. আতিকুল হক। বেড খালি পাওয়া যাচ্ছিল না। পরে করোনা ইউনিটে দায়িত্বরত এক চিকিৎসক ডা. আতিককে জানান, একজন রোগী মারা গেছেন। সেই বেড ফাঁকা হয়েছে।

সম্প্রতি করোনার সংক্রমণ এতটাই বেড়ে গেছে যে ঢাকার সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের পাশাপাশি সাধারণ বেডও ফাঁকা মিলছে না। অনেকক্ষেত্রে এমনও দেখা গেছে কোনও রোগী মারা গেলে তার ডেডবডি নামিয়ে অন্য কাউকে ভর্তি করতে হচ্ছে।

‘এতদিন করোনা আক্রান্তদের জন্য আইসিইউ পেতে সমসা হচ্ছিল। এখন সাধারণ বেডও মিলছে না। ওয়ার্ডগুলোও ভর্তি। ডেডবডি নামালেই বেড খালি হচ্ছে। অবস্থা কিন্তু এমনই খারাপের দিকে যাচ্ছে’ -জানালেন ডা. আতিকুল হক।

মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান জানালেন, তিনি নিজেও করোনা আক্রান্ত এক স্বজনের জন্য হাসপাতালগুলোতে অনেক খুঁজেও বেড ম্যানেজ করতে পারেননি।

জান্নাতুল ফেরদৌসী নামের আরেক রোগীর স্বজন বলেন, ‘আত্মীয়রা যে যেখান থেকে পেরেছেন চেষ্টা করেছেন। কিন্তু বেড ম্যানেজ করা যায়নি। পরে নতুন করে করোনা চিকিৎসা দেওয়া শুরু করেছে এমন একটি হাসপাতালে বেড ম্যানেজ করা সম্ভব হয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের ৩ এপ্রিলের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে রোগীদের জন্য বেড রয়েছে দুই হাজার ৫১১টি। রোগী ভর্তি রয়েছে দুই হাজার ৪০৬ জন। ফাঁকা রয়েছে ১০৫টি। এর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেড রয়েছে ২৭৫টি। ভর্তি আছেন ৪২৮ জন। অতিরিক্ত ভর্তি আছেন ১৫৩ জন রোগী।

অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে বেড রয়েছে তিন হাজার ৪৬৮টি। তাতে রোগী ভর্তি আছে দুই হাজার ৯৯৪ জন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘বেড খালি হলেই নতুন রোগী ভর্তি করাচ্ছি। আমাদের কোভিডের রোগী থাকে, সাসপেকটেড করোনা রোগী থাকে। বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে আমাদের এখানে আসেন তারা। তাদেরকে তো ফিরিয়ে দিতে পারি না।’

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এই হাসপাতালে করোনা ও নন-করোনা রোগী সবাইকে রাখা হয়। আগে করোনা রোগীদের জন্য ১০০ বেড ছিল। গত সপ্তাহে ৫০টি বাড়িয়ে ১৫০ বেড করা হয়। তাতেও কুলাতে না পেরে আজ (৩ এপ্রিল) থেকে আরও ৫০টি বাড়ানো হচ্ছে।’

তিনি আরও জানান, ‘এতে হয়তো আগামী দুই-একদিন চাপ কম থাকবে। কিন্তু তারপর আবার বাড়বে। তবে আমরা প্রস্তুত আছি, যদি আরও বাড়াতে হয়, বাড়াবো।’

/জেএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত