অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ২৩:০৪আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২৩:১৪

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের খেতারচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এনএসআইয়ের সহকারী পরিচালক (এডি) মহসিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক দুই ভারতীয় নাগরিক হলো– ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার দক্ষিণ শালমারা থানার দ্বীপচর এলাকার মৃত শমসের আলীর ছেলে গোলজার হোসেন (২২) এবং একই এলাকার আকবর আলীর ছেলে তৈয়ব আলী (২০)।

এডি মহসিনুজ্জামান জানান, চোরাচালান করার লক্ষ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪-এর কাছে দক্ষিণ গেটের কালভার্টের নিচ দিয়ে ওই দুই ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের বিজিবির টহল দল তাদের আটক করে।

তিনি আরও জানান, তারা বিভিন্ন সময়ে ভারত-বাংলাদেশে মাদকের চালানসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আনা-নেওয়া করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছে। আটক ভারতীয় নাগরিকদের কারাগারে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার