কেনিয়াকে হারিয়ে শিরোপা জিততে পারবে তো বাংলাদেশ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ২৩:১১আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২৩:১১

বঙ্গবন্ধু কাপ কাবাডিতে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার জাকির-তুহিনদের ফাইনালে প্রতিপক্ষ কেনিয়া। বৃহস্পতিবার ফাইনালে উঠার পথে শ্রীলঙ্কার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তাদের ৩৭-৩৬ পয়েন্টে হারিয়েছে কেনিয়া। আর এই কেনিয়াকে হারিয়েই শিরোপা জিততে চাইছে লাল-সবুজের দল।

ফাইনালের আগে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আমরা ফাইনালে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা সেই লক্ষে পৌঁছে গেছি। সামনে এখন একটিই ম্যাচ। প্রতিপক্ষ যে-ই হোক ফাইনালে তাদের হারিয়ে শিরোপাটা জিতেতে চাই।’

প্রতিপক্ষ কেনিয়াকে লিগ ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। তারপরেও তাদের সম্পর্কে তুহিন তরফদারের মন্তব্য সাবধানি, ‘কেনিয়ার বেশ কয়েকজন ভালোমানের খেলোয়াড় রয়েছেন। তাদের খেলায় যথেষ্ট শক্তি রয়েছে। শুধু তাই নয়, তাদের দৈহিক উচ্চতা খেলায় যথেষ্ট সহায়তা করে। তাদের টেকনিকও ভালো। এসব ওভারকাম করেই আমরা তাদের সাথে জিতেছি। আরেকবার লড়াই করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের