রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ০০:১২আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০০:১২

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ মার্চ) রাতে তিনি মারা যান। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া ব্যক্তির নাম হানচারাও আলিয়াকসান্দ্র (৫৮)। তিনি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমট-এটমস্ট্রো’তে কর্মরত ছিলেন। আলিয়াকসান্দ্র ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটির একটি কক্ষে থাকতেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫৪ নম্বর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঈশ্বরদী থানার ওসি জানান, মৃতদেহটি পাবনা জেনারেল হাসপাতালের হিমাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা