সংগ্রামী নারী বেবীর পাশে এবার ‘স্বপ্ন’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ এপ্রিল ২০২১, ০০:০৫ আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০০:০৫

জীবন মানেই সংগ্রাম। আর আমাদের এই সংগ্রামটা সমাজে ভালোভাবে বাঁচার জন্য। জীবনের সঙ্গে এমনই এক যুদ্ধ করে চলছেন বিক্রমপুরের মুন্সিগঞ্জের সংগ্রামী নারী বেবী আক্তার। বাবা-মা,স্বামী-সংসার নিয়ে মাঝে কিছুটা সময় ভালোই ছিলেন তিনি। তবে বেশ কয়েক বছর আগে সংসার ভেঙ্গে যাবার পর একমাত্র পুত্র সন্তান দীন ইসলামকে নিয়ে কোনো রকম বসবাস করছেন তিনি।

ছেলে সন্তান ছোট থাকার কারণে দেড় বছর আগে সংসার চালানোর জন্য নিজেই হাতে তুলে নেন রিক্সা। মিরপুর ১১, ১২ নাম্বার এলাকায় সকলে তাকে বেবী নামেই চিনেন। ঠিকমত ভাড়া না পাবার কারণে রিক্সা চালিয়ে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে এখন তার। এমনই এক কষ্টের কথা একটি সংবাদমাধ্যমে বলার পর এই ভিডিওচিত্রটি চোখে পড়ে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের। এরপর স্বপ্ন’র তেজগাঁও অফিসে ডেকে আজ বুধবার দুপুরে তাকে কাজের সুযোগ করে  দেওয়া হয়।

এ সময় স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভির খান,  মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার কামরুজ্জামান মিলু উপস্থিত ছিলেন।

আগামীকাল থেকেই শুরু হবে তাঁর নতুন কাজ। মিরপুর ১১ নাম্বার এলাকার ‘স্বপ্ন’ আউটলেটে হোম ডেলেভারি কাজে নিযুক্ত হয়ে বেশ খুশি তিনি। নিজের রিক্সা দিয়েই এবার আশ-পাশের বাড়িতে হোম ডেলিভারি করবেন বেবী। এর বিনিময়ে প্রতিদিনের পারিশ্রমিক প্রতিদিনই পাবেন তিনি। এমন কাজের সুযোগ পাবার পর বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বেবী আক্তার বলেন, আমি সত্যিই আনন্দিত।

কারণ রিক্সা জমার টাকা দেবার পর আমার হাতে ১৫০-২০০ টাকার বেশি থাকতো না। আমার ছেলেটা ক্লাস ফাইভে পড়াশুনা করছে। সারা দিন-রাত পরিশ্রম করেও সংসার ভালোভাবে চলত না। ‘স্বপ্ন’ আমাকে উপযুক্ত একটা পারিশ্রমিকের ব্যবস্থা করে দিল। ‘স্বপ্ন’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
দাওয়াত পেয়েও অনুষ্ঠানে না এসে বিরোধীদল ধোঁকাবাজির পরিচয় দিয়েছে: শাহে আলম
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
পরীক্ষামূলক এমআরএনএ টিকায় মেলানোমা ফিরে আসার ঝুঁকি কমেছে
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের