এলেক্স মার্টিন নামে এক বিদেশি নাগরিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান।
বুধবার (৩১ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলার আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথী পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সামিয়া রহমানের নামে বিদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট একটি ইমেইল আসে। যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। সেটার তদন্ত চেয়ে আদালতে তিনি মামলার আবেদন করেন।









