৪৫০ গাণিতিক সমীকরণে বাংলাদেশের মানচিত্র!

জুবায়ের আহম্মেদ
৩১ মার্চ ২০২১, ০১:২৮আপডেট : ৩১ মার্চ ২০২১, ০১:৩৬

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তৌহিদুল ইসলাম। ২০২০ সালেই তার মাথায় চিন্তা ভর করে আগামী বছর ২০২১ সালে তো স্বাধীনতার ৫০ বছর, ভিন্ন কিছু করা যায়? সমীকরণ ব্যবহার করে আঁকতে পারদর্শী তিনি। ঠিক করলেন এবার আঁকবেন দেশের মানচিত্র। সেই ভাবনা থেকেই ২০২০ সালের ১ ডিসেম্বর কাজ শুরু। পুরো ড্রয়িং শেষ হয় ২২ মার্চ ২০২১ তারিখে। সময় লেগেছিল ১১২ দিন। ব্যবহার করেছেন ৪৫০টি সমীকরণ।

এ কাজে https://www.desmos.com নামে একটি অনললাইন গ্রাফিক ক্যালকুলেটর প্ল্যাটফর্মে ড্রয়িংটি করেছিলেন। তার আঁকা বাংলাদেশের মানচিত্রের মাঝে লেখা 50 এবং তার ওপর কয়েকটি বেলুনও আছে। এ সবই সমীকরণ ব্যবহার করে এঁকেছেন তৌহিদুল।

তৌহিদুল ইসলাম তৌহিদুল বাংলা ট্রিবিউনকে বললেন, ‘ছোটবেলা থেকেই গণিতের সমীকরণ দিয়ে কিছু করার পরিকল্পনা ছিল। আমি দেখেছি বাংলাদেশের অনেকরকম মানচিত্র আঁকা হয়েছে। কিন্তু এভাবে সমীকরণ দিয়ে আঁকতে দেখিনি। সেজন্যেই ইচ্ছা হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এধরনের একটি মানচিত্র আকার। ভবিষ্যতে ইকুয়েশন দিয়ে আরও অনেক কিছু আঁকতে চাই।’

সমীকরণ দিয়ে তৌহিদুলের মানচিত্র আঁকার ভিডিওটি দেখুন এখানে-

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা