রুবেল দেখালেন, কী মিস করছিল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ০৫:২২আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৫:২২

প্রথম দুই ওয়ানডেতে দর্শক হয়ে থাকতে হয়েছিল রুবেল হোসেনকে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে সুযোগ পেয়েই নিজেকে চেনাচ্ছেন এই পেসার। উইকেটের অপেক্ষায় থাকতে হয়েছে মাত্র ৯ বল। এখানেই থামছেন না তিনি, উইকেট উৎসবে দেখিয়ে চলেছেন, আগের দুই ওয়ানডেতে তার বোলিং কতটা মিস করেছে বাংলাদেশ!

মার্টিন গাপটিল ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়ে রুবেলের উইকেট উৎসব শুরু। ডানহাতি পেসারের বল পুল করতে গিয়ে কিউই ওপেনার ধরা পড়েন মিড-অনে লিটন দাসের হাতে। নিজের পরের ওভারেই আবার উইকেট উদযাপন করেছেন রুবেল। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে একাদশে ফেরা রস টেলরকে ফিরিয়ে বাংলাদেশেকে দিয়েছে বড় উপহার।

যদিও তার আগে ছিল আক্ষেপের গল্পও। ১ বল আগেই টেলরের উইকেট পেতে পারতেন রুবেল। কিন্তু হয়নি মোস্তাফিজুর রহমানের ক্যাচ মিসে। মিডউইকেটে সহজ ক্যাচ ছাড়েন এই পেসার। পরের বলে টেলর একই জায়গা দিয়ে বাউন্ডারি হাঁকালে আক্ষেপ আরও বাড়ে। যদিও সেই আক্ষেপ জুড়াতে সময় লাগেনি। রুবেলের বলে টেলরের ব্যাট ছুঁয়ে আসা বল গ্লাভসবন্দি করতে এবার ভুল হয়নি মুশফিকুর রহিমের।

ফেরার আগে টেলর করেন ৭ রান। আর তার বিদায়ের পর নিউজিল্যান্ডের স্কোর ১৬ ওভারে ৩ উইকেটে ৭৫।

বাংলাদেশের ক্যাচ মিস চলছে ওয়েলিংটনেও। ফিরেছে সেই একই দৃশ্য! ক্রাইস্টচার্চে উইকেটের পেছনে নড়বড়ে মুশফিকুর রহিমই ফুটে উঠলেন ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে। আবারও ক্যাচ ছেড়েছেন এই উইকেটকিপার। তবে তার ‘শাপমোচন’ করেছেন লিটন দাস। যে হেনরি নিকোলসকে দ্বিতীয় জীবন দিয়েছিলেন মুশফিক, তার ক্যাচই নিয়েছেন লিটন।

তাই তাসকিন আহমেদের আক্ষেপ দূর হতে সময় লাগেনি। ১ বল আগেই নিকোলসকে সাজঘরে ফেরানোর দারুণ সুযোগ তৈরি করেছিলেন এই পেসার। তার বাউন্স পাওয়া আউট সুইঙ্গার কিউই ওপেনারের ব্যাট ছুঁয়ে গেলে মুশফিক ঝাঁপিয়েও গ্লাভসে রাখতে পারেননি। উল্টো বল ছুটে গিয়ে দ্বিতীয় জীবনের সঙ্গে বাউন্ডারি পান নিকোলস।

হতাশায় ডুবে যাওয়া তাসকিন ও বাংলাদেশ ১ বল পরই পায় সাফল্য। নিকোলসের ব্যাট ছুঁয়ে যাওয়া বল গালিতে থাকা লিটন তালুবন্দি করতে ভুল করেননি। তাতে বাংলাদেশ পায় প্রথম উইকেট। আউট হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান ২১ বলে ২ বাউন্ডারিতে করেন ২৬ রান।

নিকোলসের আউট পরপরই বাংলাদেশ পেয়েছে দ্বিতীয় সাফল্য। ওয়েলিংটনের ম্যাচে ‍সুযোগ পাওয়া রুবেল হোসেন এনে দিয়েছেন দ্বিতীয় উইকেট। এই পেসার ফেরান আরেক ওপেনার মার্টিন গাপটিলকে। আউট হওয়ার আগে গাপটিল ২৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ২৬ রান।

টস ভাগ্য এবারও বদলায়নি বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে আবারও টস হেরেছে সফরকারীরা। ওয়েলিংটনের তৃতীয় ওয়ানডেতে অবশ্য কিউই অধিনায়ক টম ল্যাথাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাই শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তাও ওয়েলিংটনের ম্যাচটির গুরুত্বপূর্ণ কম নয়। কেননা নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের খোঁজ এখনও চলছে তামিমদের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় খেলছেন পেসার ‍রুবেল হোসেন।

নিউজিল্যান্ডের একাদশেও একটি পরিবর্তন। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ রস টেলর। তিনি ফেরায় জায়গা হারিয়েছেন উইল ইয়াং।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, রস টেলর, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরের প্রমাণ মিলেছে, ৩ পুলিশের বিরুদ্ধে শাস্তির সুপারিশ
লর্ডস থেকে তামিমের নতুন স্বীকৃতি
প্রথম দিনেই বাংলাদেশের ধস, দাপট জিম্বাবুয়ের
সর্বশেষ খবর
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প