অসদাচরণের অভিযোগে সুপ্রিম কোর্টের দুই কর্মচারীকে লঘুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ২৩:০৪আপডেট : ২৪ মার্চ ২০২১, ২৩:০৫

অসদাচরণের অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই জন কর্মচারীকে (এমএলএসএস) চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড কমিয়ে তাদের দুইটি বার্ষিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের মাধ্যমে লঘুদণ্ড প্রদান করা হয়েছে। তারা হলেন- মো. কামাল হোসেন এবং সুমন সিংহ।

বুধবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় মামলায় এমএলএসএস মো. কামাল হোসেন এবং সুমন সিংহের বিরুদ্ধে করা তদন্তে অসদাচারণের অভিযোগ প্রমাণিত হয়। পরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এতে আরও বলা হয়ে, তবে হাইকোর্ট বিভাগের ওই দুই কর্মকর্তা প্রশাসনের বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করেন। সে আপিলের শুনানি নিয়ে ওই দুই কর্মচারীকে লঘুদণ্ড প্রদাণের আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। পরবর্তীতে ওই দুই কর্মচারীকে দেওয়া লঘুদণ্ডের আদেশ গ্রহণ করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং ভবিষ্যতের জন্য তাদেরকে কঠোরভাবে সতর্ক করা হয়।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি
রেস্টুরেন্ট-স্টাইলে স্টাফ চিংড়ি রেসিপি
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
১০ হাজার কোটি টাকার কর্ণফুলী টানেল: প্রতিদিন আয়ের চেয়ে দ্বিগুণ লস
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
গোলশূন্য প্রথমার্ধ, নেদারল্যান্ডসকে চাপে রেখেছে মরক্কো
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
ব্রাজিলের সঙ্গে ব্যবধান অনেকটাই কমেছে: জাপান কোচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন