ইউনিয়ন আ. লীগের সম্মেলনে সংঘর্ষে গেলো তাঁতির প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ২২:৫৩আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৫৬

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হওয়া আরও তিন জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম সেরাজ বলেন, বুধবার সকাল থেকে উপজেলার বেতিল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সম্মেলন শুরু হয়। দুপুর ২টার দিকে প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকেল সাড়ে ৪টা থেকে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হয়। এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুর মমিন মন্ডল, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৫ টার দিকে কেন্দ্রের বাইরে এমপি গ্রুপ ও সাবেক মন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে বাঁধে সংঘর্ষ। এসময় আব্দুল জলিল নামে এক তাঁত শ্রমিক প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ জন। পরে পুলিশ এসে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।

ওসি বলেন, নিহত আব্দুল জলিল বেলকুচি উপজেলার আজুগরা গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা