রোহিঙ্গাদের ‘ন্যায়বিচারের আশ্বাস’ মিয়ানমার জান্তাবিরোধী নেতার

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২১, ২২:৩১আপডেট : ২৪ মার্চ ২০২১, ২২:৩১

মিয়ানমারের সেনাবাহিনীর হাতে বেসামরিক সরকারের আমলে নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে ন্যায়বিচারের আশ্বাস দিলেন সামরিক সরকারবিরোধী একটি গোষ্ঠীর এক নেতা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশ্বাসের কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ডা. সাসা নামে প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, সামরিক সরকারের হাতে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীও নিপীড়নের শিকার হয়েছে। তারা রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করবেন।

ওই পোস্টে বলা হয়, মিয়ানমারের মহান ও বীর জনগণের বিরুদ্ধে সামরিক জেনারেলরা যে যুদ্ধাপরাধ, নৃশংসতা ও  মানবতাবিরোধী অপরাধ করেছে সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হবেন না।

পেশা চিকিৎসক ও সাসা নামে পরিচয় দেওয়া এই নেতা যে গোষ্ঠীর হয়ে কথা বলেছেন সেটিতে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে উৎখাত হওয়া বেসামরিক সরকারের বেশ কয়েকজন সদস্য রয়েছেন। তার বিরুদ্ধে সেনাবাহিনী ষড়যন্ত্রের অভিযোগ এনেছে এবং তিনি আত্মগোপনে রয়েছেন।

২০১৭ সালে সেনাবাহিনীর অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ তদন্তকারীরা বলেছেন, গণহত্যার অভীপ্সা নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু ওই সময়কার বেসামরিক সরকারের নেতা ও দেশটির গনতন্ত্রের আইকন অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি সরকার সেনাবাহিনীকে সমর্থন দিয়েছেন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করেছেন। হগে অবস্থিত আন্তর্জাতিক আদালতেও রোহিঙ্গাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানে আগে সেনাবাহিনী তাকে বন্দি করেছে।

অভ্যুত্থানের পর হতেই রাজপথে বিক্ষোভ করছেন জান্তাবিরোধীরা। দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের অ্যাক্টিভিস্ট গোষ্ঠী জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্তত অন্তত ২৭৫ জন জন নিহত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন পরিণীতি চোপড়া?
কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন পরিণীতি চোপড়া?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কাল, আয়োজনে কী থাকছে
১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কাল, আয়োজনে কী থাকছে
৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দিলো জামায়াত
৩৬ দিনের কর্মসূচির ঘোষণা দিলো জামায়াত
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব