একদিনে টিকা নিলেন প্রায় ৭৯ হাজার মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৯:১০আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:১০

আজ বুধবার (২৪ মার্চ) সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৬৬ জন, আর নারী ৩৪ হাজার ৫৫১ জন। স্বাস্থ্য অধিদফতর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন। তার মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন এবং নারী ১৯ লাখ ৫৫ জন। তাদের মধ্যে মাথা ব্যাথা, জর, গলা ব্যাথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯২৩ জনের।

আরও পড়ুন-

আজও শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি, মৃত্যু ২৫

খালি আছে আর সাতটি বেড!

পরিস্থিতি সামলানো মুশকিল হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলছে।

টিকা নেওয়া ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ১৭২ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৯৪৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৩৮০ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৭৪৪ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৬১৭ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ছয় লাখ ৫৪ হাজার ৮৯৭ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৭৪ জন, আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৬২ হাজার ২২১ জন।

বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জন।

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম