রান্নার হাঁড়ি নিয়ে এ পাড়া ও পাড়া!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৮:০৩আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৮:৩০

দুদিন গ্যাস না থাকায় রান্নার সংকটে পড়েছে রাজধানীর একাংশের মানুষ। পাড়ার দোকান থেকে ভাত কিনে পুরনো তরকারি ওভেনে গরম করে কোনোমতে খাচ্ছেন মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা ছুটছেন দূরের প্রতিবেশী বা আত্মীয়ের বাসায়। কেউ গলদঘর্ম হচ্ছেন খড়কুটো জোগাড় করতে। এমনকি পাশের এলাকার আত্মীয়ের বাসায় গিয়ে ভাত রান্নার মতো ঘটনাও ঘটেছে। এদের মধ্যে যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন তারা পোস্ট করছেন, গ্যাস যে থাকবে না, এ তথ্য আগে না দিতে পারাটা কর্তৃপক্ষের চরম গাফিলতি।

সোমবার (২২ মার্চ) রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটের পাইপলাইন ফুটো করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। এতে ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

রাতে মেরামতের কাজ শুরু হয়। মঙ্গলবার (২৩ মার্চ) সারাদিন ছিল না গ্যাস। পরে রাতে অল্প অল্প করে আসতে শুরু করে। বুধবার (২৪ মার্চ) সকাল থেকে আবারও ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট তৈরি হয়। তিতাসের সূত্র বলছে, আজ পর্যন্ত মেরামতের কাজই শেষ করতে পারেনি তিতাস। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ঘাটতি।

লালমাটিয়ার সাহানা হুদা ফেসবুকে লিখেছেন, ‘গ্যাস তো আজকেও নেই। তবে কি এই করোনার মধ্যে আজও পাড়ার হোটেল থেকে ভাত কিনে খেতে হবে?’

পাশেই থাকেন উদ্যোক্তা কাকলী তানভীর। তিন ছেলেমেয়ের খাবারের জন্য সকালে রান্নাঘরে গিয়ে দেখেন গ্যাস নেই। দিনের বাকি কাজ ফেলে কীভাবে খাবারের ব্যবস্থা করবেন, সেই যুদ্ধে নামেন তিনি। দুই বছরের শিশুর খাবার তো আর রেস্তোরাঁ থেকে আনানো যায় না।

মোহাম্মদপুরের রিদওয়ান বলেন, স্ত্রীকে নামিয়ে দিয়ে এসেছি সিদ্ধেশ্বরী। তার সঙ্গে হাঁড়ি-পাতিল ও সয়াবিন তেল। রান্নার পর কল দিলে গিয়ে নিয়ে আসবো। সাত জন মানুষ তো আর হুট করে অন্যের বাসায় গিয়ে খেতে পারি না। এদিকে মা অসুস্থ। তার রান্না আলাদা করতে হয়। আমাদের যদি জানানো হতো আজও গ্যাস থাকবে না, তবে প্রস্তুতি নেওয়া যেত।

আমিনবাজারের সেহরিন ঠিক করে রেখেছিলেন বাইরে থেকে কিছু অর্ডার করবেন। বেশ কয়েকটা খাবারের দোকানে কল করে জানতে পারেন অর্ডার এত বেশি যে, দুই তিন ঘণ্টা লেগে যাবে।

এই পরিস্থিতি শেষ কখন হবে জানতে চাইলে এলএনজি সেলের এক কর্মকর্তা জানান, আমাদের সরবরাহ কিছুটা কমেছে। এখন গড়ে ৬০০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ করতে পারছি। আগামী পরশু থেকে সরবরাহ বাড়বে।

/ইউআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত
একই রাস্তায় যখন সবাই চলে, একই রাষ্ট্রে কেন নয়?
একই রাস্তায় যখন সবাই চলে, একই রাষ্ট্রে কেন নয়?
‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর
‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর