টসভাগ্য বদলায়নি দ্বিতীয় ওয়ানডেতেও। ক্রাইস্টচার্চে টস জিতে এবারও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ম্যাচে অবশ্য একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরিতে পেসার হাসান মাহমুদের জায়গায় ঢুকেছেন সাইফউদ্দিন। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটের বড় ব্যবধানে! ফলে আজ হারলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। নিউজিল্যান্ড আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে।
তবে টস হারলেও তামিম কিন্তু আশাবাদ নিয়েই বলেছেন, ‘ব্যাটিংটা গর্বের জায়গা ছিল আমাদের। কিন্তু সর্বশেষ ম্যাচে সেই অবস্থায় আমরা ছিলাম না। উইকেট দেখতে ভালোই মনে হচ্ছে। আশা করছি, ভালো শুরু এনে দিতে পারবো। শুরুর সূচনাটা পরে কাজে লাগাতে চাই।’
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), জেমস নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ম্যাট হ্যানরি ও ট্রেন্ট বোল্ট।








