টিকা নেওয়ার পরও দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত চিকিৎসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ০১:২৯আপডেট : ২২ মার্চ ২০২১, ০১:২৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দ্বিতীয় দফায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রথমবার আক্রান্ত হওয়ার পর তিনি গত ২৫ ফেব্রুয়ারি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা জেলায় এই প্রথম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। এর কিছুদিন পরই তিনি সর্দি-জ্বরে আক্রান্ত হন। পরে ১৬ মার্চ নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বতর্মানে ওই চিকিৎসক ঢাকার নিজ বাসায় আইসোলেশনে আছেন।

এ ব্যাপারে ডা. সাইফুল ইসলাম ফোনে সাংবাদিকদের বলেন, তাঁর শরীরের অবস্থা এখন ভালো। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি ১৪ দিন আইসোলেশনে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় বলেন, নাসিরনগরে একজন চিকিৎসক প্রথম ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ না করা পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ তার শরীরে এখনও ইমিউনিটি দুর্বল আছে।

তিনি আরও বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় দ্বিতীয় ডোজ গ্রহণের ১৫ দিন পর থেকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়। তিনি সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে: রোনালদো
এটিই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে: রোনালদো
এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ
এক ঘণ্টা দেরিতে শুরু হলো ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ
হাল্যান্ড বললেন ব্রাজিলের জালে সেই গোলটি ছিল ‘ঈশ্বরের উপহার’!
হাল্যান্ড বললেন ব্রাজিলের জালে সেই গোলটি ছিল ‘ঈশ্বরের উপহার’!
ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি, নতুন শুরু ও ম্যাচ নিয়ে যা বললেন
ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি, নতুন শুরু ও ম্যাচ নিয়ে যা বললেন
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে