তেজগাঁওয়ে সাংবাদিকের বাসায় হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ০৩:১৯আপডেট : ১৫ মার্চ ২০২১, ০৩:২০

রাজধানীর তেজগাঁওয়ে এক সাংবাদিকের বাসায় কয়েকজন সন্ত্রাসীর হামলার অভিযোগ পাওয়া গেছে। দি এশিয়ান এজ-এর অনলাইন সাংবাদিক জামিল হোসেন বাদী হয়ে এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৭৭২) দায়ের করেছেন।

জিডির অভিযোগে বলা হয়েছে, জামিল হোসেন তেজগাঁওয়ের ৫৪ নম্বর তেজকুনি পাড়ার হোন্ডাগলির বাসায় বেশ কয়েক বছর ধরে বসবাস করেন। রবিবার (১৪ মার্চ) দুপুরে তিনি ও তার সহকর্মী শহীদুল ইসলাম ফয়েজ, মুসা ইসলাম, সোহেল হোসেন, হেলাল, নাঈম, নাদিম সরকার বাসায় অবস্থান করছিলেন। এসময় রাকিব (৩৬) এর নেতৃত্বে পলক, রাজীবসহ একদল অজ্ঞাত যুবক তার বাসায় ঢুকে মারধর ও ভাঙচুর করে। একই সঙ্গে তারা সবাইকে হত্যার হুমকিও দেয়।

জিডিতে রাকিব, পলক, রাজীবসহ অজ্ঞাতনামাদের জঙ্গি সংগঠনের চিহ্নিত সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে।

তবে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, একটা মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি কোনও জঙ্গিদের হামলা নয়। 

/এনএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে