ছাত্রকে বলাৎকার, মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৬:৫৩আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৬:৫৪

দিনাজপুরে ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে রবিউছ সানী (২৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের পুলহাটে অবস্থিত কাশিমপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে ওই অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।

এর আগে গত ৫ মার্চ রাতে ওই মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। আটক শিক্ষক রবিউছ সানী জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে বলাৎকারের শিকার শিশুর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ দিবাগত রাতে মাদ্রাসায় ওই শিক্ষক তার ১৩ বছরের সন্তানকে বলাৎকার করে। বলাৎকারের পর ঘটনা বাইরে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করে। পরে গত ১১ মার্চ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় এসে বিষয়টি পরিবারের লোকজনদের জানায়।

শুক্রবার সন্ধ্যায় বলাৎকারের শিকার শিশুর বাবা মাদ্রাসায় গিয়ে কমিটির লোকদের বিষয়টি জানায়। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে। পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত শিক্ষক আগে আরও ৩ ছাত্রকে বলৎকার করেছে বলে জানিয়েছেন ওসি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’